পরিষেবায় গাফিলতির প্রতিবাদ, পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ গ্রাহকদের - The News Lion

পরিষেবায় গাফিলতির প্রতিবাদ, পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ গ্রাহকদের




দি নিউজ লায়ন ;   সঠিক গ্রাহক পরিষেবা পাচ্ছেন না দূর-দূরান্ত থেকে আসা পোস্ট অফিসে গ্রাহকেরা। বিষয়টি পোস্ট অফিস কর্তৃপক্ষকে জানাতে গেলে প্রত্যুত্তরে মিলছে কর্মচারীদের দুর্ব্যবহার।যার প্রতিবাদে শনিবার দুপুরে নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চর ব্রহ্মনগর শাখা পোস্ট অফিস প্রাঙ্গণে এক বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন পোস্ট অফিসের গ্রাহকেরা।


 তাদের দাবি, দীর্ঘ বেশ কয়েক মাস যাবৎ তারা প্রয়োজনীয় পরিষেবা পারছেন না এই শাখা পোস্ট অফিস থেকে। নিজের গচ্ছিত অর্থ তুলতে আসলে পোস্ট অফিসে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার অজুহাতে তাদেরকে নবদ্বীপ পোস্ট অফিসে যোগাযোগ করার কথা বলে দেওয়া হয় বলে অভিযোগগ্রাহকদের। পাশাপাশি বহু বয়স্ক গ্রাহক রয়েছেন যাদের সারা জীবনের অর্জিত অর্থ এই শাখা পোস্ট অফিসে এমআইএস করেছেন।


 প্রতিমাসে সেই এমআইএস-এর টাকায় তাদের সংসার ও চিকিৎসার ব্যয় নির্ভর করে। অভিযোগ,সেইসব বয়স্ক গ্রাহকরাও সময় মতো তাদের এমআইএস এর টাকা তুলতে পারেন না এই পোস্ট অফিস থেকে। 


এছাড়াও বিভিন্ন সময় দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের কখনো ইন্টারনেট কানেকশন নেই আবার কখনো যন্ত্রাংশ খারাপ থাকার অছিলায় এই দিন প্রতিনিয়ত অসহযোগিতা করারও অভিযোগ উঠল এই পোস্ট অফিসের বিরুদ্ধে।যার ফলে বাধ্য হয়ে এই দিন পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা বলে জানা গিয়েছে। পাশাপাশি অবিলম্বে পোস্ট অফিস তাদের সঠিক সময়ে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুক, মূলত এই দাবিতেই এই দিনের বিক্ষোভ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.